• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈশ্বরদী ট্রেন বহরে হামলার ঘটনা মিথ্যা ও জালিয়াতি, দাবি রিজভীর

প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ৯:৫৪
আপডেট: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪ ৯:৫৪

665F004F 2680 47DF 8CEB AB76045AA221

ঈশ্বরদী ট্রেন বহরে হামলার ঘটনা মিথ্যা ও জালিয়াতি, দাবি রিজভীর

স্টাফ কসেরপন্ডেন্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ‘ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে হামলার ঘটনা মিথ্যা ও জালিয়াতি, এটা শেখ হাসিনার নাটক। এটা জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার ষড়যন্ত্র।’

সোমবার (৮ এপ্রিল) বিকেলে ঈশ্বরদীর দরিনারিচা পশ্চিম পাড়ায় সুর্যর খোলার মাঠে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত হয়ে কারাগারে আটক বিএনপির ৪৭ নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘আমি বলবো-আওয়ামী লীগের হাতে কসাইয়ের চাকু আর তারেক রহমানের হাতে মানবতার পতাকা। একারণেই তিনি মানুষের খোঁজ খবর নেন।’

এসময় সত্যিকারের বিজয় আসবে এবং এই স্বৈরাচার সরকারও টিকবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ফেরাউন-নমরুদ টেকে নাই, হিটলার-মুসোলিনিও টিকে নাই, কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিবাদ টিকে নাই, ইনশাআল্লাহ এরাও (স্বৈরাচার সরকার) টিকবে না।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের মানুষের ভাগ্য বদল শহীদ জিয়ার করেছেন, বেগম খালেদা জিয়া করেছেন এবং তারেক রহমান করছেন। কারণ বাংলাদেশের সকল দল তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদী আন্দোলনে শরিক হয়েছেন। একদিকে, এই সরকারের সমস্ত প্রশাসন আরেক দিকে সাধারণ নিরীহ ও নিপীড়িত জনগণ। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকে তার (তারেক রহমান) কথায় এদেশের শতকরা ৯৫ শতাংশ মানুষ ডামি নির্বাচনের ভোট বর্জন করেছেন।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামমুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এবং বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আরও বক্তব্য রাখেন সাবেক এমপি কেএম আনোয়ারুল হক, সেলিম রেজা হাবিব, কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, কেন্দ্রীয় বিএনপির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সাবেক সহ-সভাপতি তৌফিক হাবিব, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মূসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সন্টু সরদার প্রমুখ।

ইফতার মাহফিলে শেখ হাসিনার ট্রেন বহরে হামলার ঘটনায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত ৪৭ নেতাকর্মীদের মধ্যে ৩৩ নেতাকর্মীদের পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়। তাদের সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com