• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এনসিপির আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী ঘোষণা ১৫ জুন

প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬ ৬:৫৭
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬ ৬:৫৭

NCP

এনসিপির আরও ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী ঘোষণা ১৫ জুন

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১০০ জনের নাম আগামী ১৫ জুন ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৮ জুন) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।

গত ১০ মে প্রথম দফায় এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সে দিন রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, কমিটির সদস্য তাহসীন রিয়াজ, আলাউদ্দীন মোহাম্মদ ও মনজিলা ঝুমা এবং এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মো. আতাউল্লাহ ও এস এম সুজা সাংগঠনিক বিভাগওয়ারি প্রার্থীদের নাম ঘোষণা করেন।

গত ২৯ মার্চ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে দলটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com