• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবারের নির্বাচন আগের মতো করতে দেওয়া হবে না : মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ৯:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ৯:৩৮

FFB02BD3 E236 4F55 AB3F 0C8F83E72078

এবারের নির্বাচন আগের মতো করতে দেওয়া হবে না : মির্জা ফখরুল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

দ্রুত পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না। আওয়ামী লীগ দেশের জনগণের অধিকার হরণ করেছে; মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা দুটি নির্বাচন দেখেছি, এবারের নির্বাচন আগের মতো করতে দেওয়া হবে না।’

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চে মিরসরাইয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর তা হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, অহিংস আন্দোলন করছি। আমরা বিএনপির জন্য ভোট করতে চাই না, জনগণের জন্য ভোট করতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমাদের নেত্রী খুব অসুস্থ, তাকে সুচিকিৎসা করতে দিচ্ছে না। আমরা আন্দোলন করে তাকে মুক্ত করব ইনশাআল্লাহ।’

এবারের নির্বাচন আগের মতো করতে দেওয়া হবে না : মির্জা ফখরুল
স্কুলে অর্থের বিনিময়ে প্রশংসাপত্র দেওয়ার অভিযোগ
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে। তাকে মুক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। তাকেও মিথ্যা মামলা থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে। এ জন্য দরকার দুর্বার আন্দোলন।’

মিরসরাইয়ের জনগণের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে ও গণতন্ত্রের স্বার্থে সংগ্রাম করে চলেছেন। আগামীতেও এ সরকারের সব অন্যায়-জলুমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবেন।

এর আগে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজকে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে তারুণ্যের রোডমার্চ ঘিরে জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকারের এখন বিদেশেও কেউ নাই, দেশেও কেউ নেই। এখন এ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ত্রাণবিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় নেতা সাইফ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com