জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধান বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’ এর নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতারা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সংগঠনটি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শ্রদ্ধা নিবেদনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা বেগম সেলিমা রহমান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া একজন অবিসংবাদিত নেতা ছিলেন। এদেশের মাটি ও মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। মৃত্যুর পর তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ দিয়েছে এদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, সদস্য সচিব সাইফ মাহমুদ জুয়েল, মুখ্য সমন্বয়ক ও সংগঠক ড. কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহবায়ক ডাঃ এবি সিদ্দিক হাওলাদার, ড. এ এস এম রহমান হালিম তনু, জাহাঙ্গীর আলম, জেএম আনিসুর রহমান, টি এম জহিরুল হক তুহিন, ডাক্তার নাজলিন আহমেদ, ডাঃ জোনায়েদ পাটোয়ারী, মিসেস রত্না রহমান, মোহাম্মদ শামীম মিয়া, ডাঃ আমজাদ হোসেন, মিসেস নিপা আক্তার, মিসেস কাবেরী বেগম, বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী, সোলায়মান তালুকদার, মো. সোলায়মান হাওলাদার প্রমুখ।












