• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খিলক্ষেতে বিএনপি নেতা শ্রাবণের নেতৃত্বে মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৬:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ৬:৪৬

985

খিলক্ষেতে বিএনপি নেতা শ্রাবণের নেতৃত্বে মিছিল

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের একদফা ও দ্বাদশ সংসদ নির্বাচনে তফসিল বাতিল এবং খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিএনপির ডাকা হরতাল সফলে রাজধানীর খিলক্ষেতে বিক্ষোভ মিছিল হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, মো. সুরুজ মন্ডল, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, মো. জহিরুল ইসলাম, রাকিবুল হাসান পলাশ অয়ন, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, এমএম মারুফুল ইসলাম, মৃধা মো. মাসুদ রানা, মো. হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদীন নান্নু, কবির হোসেন ফকির, ফজলুল হক নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, মো. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম পিংকন, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক মামুন, কেন্দ্রীয় নেতা রিয়াজ হোসেন, রিয়াজুল হাসান বাপ্পী, তানভীর আহমেদ তানু, আরিফ আহমেদ রনি, রাজিব হাসান, সাজিদ হাসান, ফকির ইব্রাহীম, কাজী আজহার হোসেন, আমির হামজা রাজু, আবু তালেব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মো. সাইফ খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ওয়াহিদুজ্জামান তুহিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দিনার হোসেন ভুঁইয়া, মনছুর আলী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com