• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্রহীনতার শৃঙ্খলে আটকে গেছে দেশ : বাংলাদেশ ন্যাপ

প্রকাশ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৭:০১
আপডেট: সোমবার, ১০ অক্টোবর, ২০২২ ৭:০১

9660256

গণতন্ত্রহীনতার শৃঙ্খলে আটকে গেছে দেশ : বাংলাদেশ ন্যাপ

যে গণতন্ত্রের জন্য শহীদ জিহাদ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন দুর্নীতি আর লুটপাটতন্ত্র এবং গণতন্ত্রহীনতার শৃঙ্খলে সে গণতন্ত্র আজ আটকে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

সোমবার (১০ অক্টোবর) শহীদ জেহাদ দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, নীতিহীন-রুগ্ন ও দুর্বৃত্তায়িত রাজনীতি আমাদের গ্রাস করছে। জনগণ এখন মওলানা ভাসানীর মত বলিষ্ঠ আদর্শবাদী নেতৃত্বের গুরুত্ব তীব্রভাবে উপলব্ধি করছে। বাংলাদেশের মানুষের সার্বিক মুক্তির জন্য বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন সাধন করতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র। যে রাষ্ট্রের স্বপ্ন দেখতো শহীদ জেহাদ।

নেতৃদ্বয় আরো বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ সামরিক শাসন বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তঝরা ঐ আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। তার রক্ত স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।

তারা বলেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com