• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্রে বিশ্বাসীরা উপজেলা নির্বাচনও বয়কট করবে: রিজভী

প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪ ৪:৪৯
আপডেট: সোমবার, ৬ মে, ২০২৪ ৪:৪৯

9858969 2

গণতন্ত্রে বিশ্বাসীরা উপজেলা নির্বাচনও বয়কট করবে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের জনগণ ৭ জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা এই উপজেলা ডা‌মি নির্বাচনকেও বয়কট করবে।

সোমবার (৬ মে) রাজধানীর বাংলামটর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণ ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না। আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিনা ভোটে ১৭ থেকে ১৮ বছর ক্ষমতায় থেকে এ দেশ থেকে অর্থ-সম্পদ বিদেশে পাচার করছে। ব্যাংক ফাঁকা করে দিয়েছে, প্রতিটি দ্রব্যের মূল্য আকাশ সমান। মানুষ প্রয়োজনীয় খাবার কিনতে পারছে না। এরকম একটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে।

তিনি বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণকে বন্দী করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তাই দেশের জনগণ ৭ই জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। দেশের ৯৫ ভাগ মানুষ ওই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আবার এই সরকার আরেকটি ডামি নির্বাচন করতে চাচ্ছে, উপজেলা নির্বাচন। নিজেকে বৈধতা দেওয়ার জন্য নানা কৌশল করছে। কিন্তু যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা এই উপজেলা নির্বাচনকেও বয়কট করবে।

এ সময় তিনি দেশের সকল জনগণকে উপজেলা নির্বাচন বয়কট করার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মোল্যা, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল সহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com