• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতন্ত্র প্রতিষ্ঠার নূন্যতম দৃষ্টিভঙ্গি হচ্ছে নির্বাচন: দুদু

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৩

9600028

গণতন্ত্র প্রতিষ্ঠার নূন্যতম দৃষ্টিভঙ্গি হচ্ছে নির্বাচন: দুদু

জনতার আওয়াজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা তো আপনাদের সাথে আছি। একটি যৌক্তিক সময়ের মধ্যে ভালো একটা নির্বাচন দিন।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন পক্ষের মানুষ। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার কোন পক্ষের মানুষ। যদি আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি তাহলে কাজ সহজ হবে। আমরা ফ্যাসিবাদের বিপক্ষের মানুষ, গণতন্ত্রের পক্ষের মানুষ। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নূন্যতম দৃষ্টিভঙ্গি হচ্ছে নির্বাচন, মানুষের ভোটের অধিকার। তাই সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে গণতন্ত্র ভবিষ্যত এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে পরিবর্তনটা চেয়েছিলাম, সেই পরিবর্তনটা ছাত্র-জনতা সাধারণ জনগণ সবাই মিলে রক্ত দিয়ে তুমুল আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ সরকারকে শুধু পতনই করে নাই এক্কেবারে লন্ডভন্ড করে দিয়েছে। এই আন্দোলন হয়েছিল বাংলাদেশের মানুষকে একটি নতুন প্রেক্ষাপট দেওয়ার জন্য।

তিনি বলেন, এই সরকার আমাদেরই; এই সরকার দেশবাসীর, এই সরকারকে আগামী দিনের একটি ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করবে। দেশের জনগণ এটাই প্রত্যাশা করে। সরকারকে বলব, যত দ্রুত সম্ভব মূল কাজটার দিকে নজর দিন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে তাদের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ দিয়ে। একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া।

ছাত্র জনতা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন। সরকারকে আহ্বান জানাবো তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হোক।

ছাত্রদলের সাবেকে সভাপতি বলেন, আমরা গণতন্ত্রের পক্ষের ও ফ্যাসিবাদের বিপক্ষের মানুষ। পুলিশ আওয়ামী লীগের সেটাপ। সমস্ত প্রশাসন আওয়ামী লীগের সেটাপ, সেনাবাহিনীকে আওয়ামী লীগের সেটাপ বলবো না। কারণ তারা এখনও জনগণের জন্য কাজ করছে। তবে আওয়ামী লীগ যে সেটআপ রেখে গেছে সেটাই আছে।

তিনি বলেন, ১৪, ১৮ এবং ২৩ সালের নির্বাচন কোন নির্বাচন হয় নাই এই ধরনের নির্বাচন জনগণ আশা করে না। তারপরও নির্বাচন কমিশন এখনো তবিয়ত বহালে আছে। তারা শুধু পদত্যাগ করলেই হবে না তাদের জায়গা তো জেলখানায়।

অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানিয়ে কৃষকদলের সাবেক এ আহবায়ক বলেন, আমরা এই সরকারের সাথে আছি আমরা সরকারকে সাহায্য করবো; জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য।

সংগঠনের উপদেষ্টা ওসমান গনির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আহবায়ক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com