• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬ ১:০৬
আপডেট: রবিবার, ৩ মে, ২০২৬ ১:০৬

965855552

‘গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি উপেক্ষা করে ভোলায় ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গণমিছিল। গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করে জোটের নেতারা।

শনিবার (০২ মে) সন্ধ্যায় ভোলা শহরে এ কর্মসূচি পালিত হয়।

গণমিছিলটি শহরের নতুন বাজার বোডিং মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের প্রত্যাশার প্রতিফলন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে বক্তারা বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের প্রতিশ্রুতি পূরণ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার মো. জাকির হোসাইন, এলডিপির সভাপতি সাংবাদিক বশির আহমেদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) জেলা সভাপতি অ্যাডভোকেট ইলিয়াস সুমন, জামায়াতে ইসলামী ভোলা জেলা সেক্রেটারি মাওলানা হারানো রশিদ, এনসিপির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, ভোলা সদর জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির মাওলানা জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস সদর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com