• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াতে ইসলামীতে স্বতঃস্ফূর্ত যোগদানে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১:৫৪
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১:৫৪

9666632

জামায়াতে ইসলামীতে স্বতঃস্ফূর্ত যোগদানে নারী-পুরুষের উপচে পড়া ভিড়

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানের ১১তম দিনে রাজধানীর রমনায় জামায়াতে ইসলামীতে স্বতঃস্ফূর্ত যোগদানে নারী-পুরুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

সোমবার বিকেলে দাওয়াতী অভিযানকালে উন্মুক্ত বুথে সহযোগী সদস্য ফরম পূরণে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত যোগদানের দীর্ঘ লাইন দেখা যায়। এ সময় রমনা থানা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ ফরম পূরণে আগ্রহীদের সহযোগিতা করে।

উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক, রমনা থানার সাবেক আমীর আবদুস সাত্তার সুমন জানান, কেন্দ্রঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানে থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ জনসাধারণের কাছে যথাযথভাবে দ্বীনের দাওয়াত পৌঁছানোর ফলে মানুষ জামায়াতে ইসলামীর দিকে এগিয়ে আসছে। মানুষ বুঝতে পারছে এবং বিশ্বাস করে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি কল্যাণ ও মানবিক সমাজ গঠন সম্ভব।

তিনি আরো বলেন, আল্লাহ নামাজ-রোজা, হজ, যাকাতের মতোই দ্বীন কায়েম ফরজ করেছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ। এই ফরজ দায়িত্ব প্রতিটি মানুষের। যারা এই দায়িত্ব পালন করবে, তারা পরিপূর্ণ ঈমানদার এবং তারাই ইহকাল ও পরকালে সফল। জামায়াতে ইসলামী এদেশের প্রতিটি মানুষকে সেই সাফল্যের অংশীদার করতে ইসলামের ছায়াতলে আহ্বান জানাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরার সদস্য ও রমনা থানা আমির আতিকুর রহমান, থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক, থানা কর্মপরিষদ সদস্য আহমেদ আলী সরকার, মৌচাক ওয়ার্ড সভাপতি নূরের রহমান পারভেজ, ১৯ মধ্য ওয়ার্ড সভাপতি আব্দুল করিম মুরাদ, সেক্রেটারি ফারুক হোসেন, ইস্কাটন ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রহমানসহ থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com