• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামায়াত আমিরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৪:৪৫
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ৪:৪৫

966002 1

জামায়াত আমিরের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিক্ষোভ মিছিলটি শাহাজাদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা বাস সার্ভিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ, জামাল উদ্দীন, মু. আতাউর রহমান সরকার ও নাসির উদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তর সভাপতি জাকির হোসেন, পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও প্রাইভেট ইউনিভার্সিটি সভাপতি হুমায়ুন কবিরসহ অনেকে।

পরে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘সরকার গণআন্দোলনে ভীত হয়ে পতনাতঙ্কেই আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে কথিত রিমান্ডের নামে নাজেহাল করছে।’

তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে রিমান্ডে নিয়েছে। আওয়ামী গণতন্ত্র এখন রীতিমতো সার্কাসে পরিণত হয়েছে। আর আওয়ামী লীগের নেতারা এখন রীতিমতো সার্কাসের কৌতুক অভিনেতা। সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচন করার জন্য দিবাস্বপ্নে বিভোর। সে ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা নতুন করে বিরোধীদলের ওপর দলনপীড়ন শুরু করেছে।’

ড. মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, ‘স্বাধীনভাবে মতপ্রকাশ ও রাজপথে সভা-সভাবেশ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার হলেও সরকার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে জনগণকে সে অধিকার থেকে বঞ্চিত করছে। কিন্তু রাজপথে সরকারের যতই জুলুম-নির্যাতন বাড়ছে, ততই রাজপথ উত্তপ্ত ও অগ্নিগর্ভ হয়ে উঠছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com