• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন : টুকু

প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ৫:১৯
আপডেট: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ৫:১৯

966002578 3

জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ চৌধুরী টুকু বলেছেন, বর্তমান দেশের ভিত জিয়াউর রহমান গড়েছেন। জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

শনিবার বিকেলে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইকবাল মাহমুদ চৌধুরী টুকু বলেন, ‘যুদ্ধে জয়লাভ করলাম আমরা, ক্ষমতায় বসল আওয়ামী লীগ। দেশ তারা ফাঁকা করে দিয়েছিলেন। এরপর জিয়াউর রহমান দেশের দায়িত্ব নিয়েছে। বর্তমান দেশের ভিত জিয়াউর রহমান করে করেছেন। আওয়ামী লীগ বাকশাল গঠন করে গণতন্ত্রের পথ রুদ্ধ করেছিল। পরে জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।’

তিনি বলেন, বাকশালী আওয়ামী লীগ আবার গণতন্ত্রকে একনায়কতন্ত্রে প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনার সরকার দিনের ভোট রাতে করে লুট করে নিয়েছে। এখন তারা জোর করে ক্ষমতায় থেকে উন্নয়নের নামে জনগণের সাথে ধোকাবাজি করছে। কিন্তু এর আড়ালে তারা হাজার হাজার কোটি টাকা লুট করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com