বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবু’র সহধর্মিনী বীথিকা বিনতে হোসাইন ও দুই সন্তানের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-এর সহযোগিতায় মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২, দুপুরে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে সাথে নিয়ে ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।












