• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ধানমন্ডিতে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৮:২৭
আপডেট: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ৮:২৭

CD90AAD6 82F6 4C13 BFBB EB271CB10531

ধানমন্ডিতে অবরোধের সমর্থনে ছাত্রদলের মিছিল

নিউজ ডেস্ক

বিএনপির ডাকা দশম দফার অবরোধের সমর্থনে রাজধানীর ধানমন্ডিতে ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বৃহস্পতিবার দুপুর একটায় ধানমন্ডি-২৭ এর লেক সংলগ্ন সাম্পান মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ আই হাসপাতালের সামনে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়।

এসময় অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল (রয়েল সর্দার), সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারি আজিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মেহেদী হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক মিঞা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র-সহসভাপতি মো. মোখলেসুর রহমান, সহ-সভাপতি হাবিবুর রহমান, নাঈম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, কাজী কাওসার, সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ওমর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাজল হোসেন, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাদল, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রিমু হোসেন, ছাত্রনেতা ফরহাদ হোসেন, সাব্বির আহমেদ, মফিজুল ইসলাম, সুমন হোসেন, সজিব আহমেদ, সোহাগ বিশ্বাস, কাদের আহম্মদ, সানাউল্লাহ রবিন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আজাদ হোসেন, সুজন চন্দ্র দাস, আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার ইমরান, সহ-সাংগঠনিক সম্পাদক ইজাহার মজুমদার, জাহিদুল ইসলাম, ছাত্রনেতা হিমেল ও লুৎফুর, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আজম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রনেতা, মিলন, জাকির, হিরু, মাহবুবুর রহমান শাহিন, লালবাগ থানা ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাঈমুল ইসলাম হৃদয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা মো. ফরিদুল ইসলাম হৃদয় সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com