• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিজেকে জাতীয় পার্টির আহ্বায়ক ঘোষণা করেছেন রওশন এরশাদ

প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ৮:৪১
আপডেট: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ৮:৪১

9600012457

নিজেকে জাতীয় পার্টির আহ্বায়ক ঘোষণা করেছেন রওশন এরশাদ

থাইল্যান্ডে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ নিজেকে আহ্বায়ক করে জাতীয় পার্টির আট সদস্যের কমিটি ঘোষণা করেছেন। একই সাথে আগামী ২৬ নভেম্বর পার্টির দশম কাউন্সিল আহ্বান করেছেন তিনি।

আজ বুধবার এই কমিটি ঘোষণা করা হয়।

বিকেলে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ।

রওশনের এই আহ্বায়ক কমিটিতে গোলাম মসীহকে সদস্য সচিব করা হয়েছে।

গত নবম জাতীয় কাউন্সিলে হুসেইন মুহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের চেয়ারম্যান নির্বাচিত হন। আর পার্টির প্রধান পৃষ্ঠপোষক নির্বাচিত হন রওশন এরশাদ।

রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির এই আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বর্তমানে সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্ন এমপি এবং সালমা ইসলামকে। তাদের সামগ্রিক কর্মকাণ্ড ও তৃণমূল পর্যায়ে দেশব্যাপী নেতাকর্মীদের সমন্বয়ের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com