• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন নিয়ে কোন তালবাহানা জনগণ মানবেনা: টুকু

প্রকাশ: শুক্রবার, ২ মে, ২০২৫ ১:২৭
আপডেট: শুক্রবার, ২ মে, ২০২৫ ১:২৭

9655585

নির্বাচন নিয়ে কোন তালবাহানা জনগণ মানবেনা: টুকু

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচন নিয়ে কোন তালবাহানা জনগণ মানবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে ।

বৃহস্পতিবার (০১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে ফ্যাসিবাদে বিরুদ্ধে, বৈষম্যর বিরুদ্ধে। লক্ষ্য একটাই ছিল গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু একটি বিশেষ মহল গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। এখন তারা গণতন্ত্রের প্রক্রিয়া থেকে সরে গিয়ে ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করতে চায়

দেশের স্বার্থে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষের দাবী দ্রুত নির্বাচন ‘নির্বাচন দেরিতে হলে একটা মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। আর যে সংস্কারগুলোতে সবাই একমত সেগুলো নিয়েই সরকার নির্বাচনমুখী হতে পারে।’

টুকু বলেন, আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটা প্রথম বিএনপিই নিয়ে এসেছে।

শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের সদস্য সচিব কামরুল জামান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com