• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ : ফয়জুল করীম

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩১
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩১

965871

নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ : ফয়জুল করীম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না, এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের গ্র্যান্ড পার্ক হোটেল মিলনায়তনে নির্বাচন কমিশনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ শঙ্কার কথা জানান তিনি।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী।

মুফতী ফয়জুল করীম বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে সভায় অংশ নেওয়া প্রতিনিধিরা মূলত একতরফাভাবে আলোচনা করেছেন। প্রার্থীদের কাছ থেকে সরাসরি কোনো বক্তব্য শোনা হয়নি। তাদের উদ্বেগ বা মাঠপর্যায়ের বাস্তবতা জানার বিষয়ে আন্তরিক কোনো উদ্যোগ দেখা যায়নি, যা হতাশাজনক।’

তিনি আরও বলেন, ‘সত্যিকার অর্থে যদি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চাওয়া হয়, তাহলে সব রাজনৈতিক দল ও প্রার্থীর বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন। তা না হলে নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট আরও বাড়বে।’

দিন দিন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও শক্ত অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেন।

মুফতী ফয়জুল করীম বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু নির্দেশনা দেওয়া নয়, মাঠপর্যায়ে সেই নির্দেশনার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন সব রাজনৈতিক দল ও প্রার্থীর সঙ্গে সমান আচরণ করবে এবং একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সভা শেষে মুফতী ফয়জুল করীম বরিশাল গ্র্যান্ড পার্ক হোটেলের সামনে গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com