• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নির্বিঘ্নে ঈদযাত্রা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস

প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৯:৪১
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫ ৯:৪১

960000056

নির্বিঘ্নে ঈদযাত্রা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: শিমুল বিশ্বাস

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসকের সময় ঈদ যাত্রায় জনগণের জীবন অসহনীয় হয়ে পড়েছিল। বিশেষ করে বিভিন্ন এলাকায় পরিবহন চাঁদাবাজিসহ সমন্বয়হীন ট্রাফিক ব্যবস্থার কারণে ভোগান্তিতে পড়তো যাত্রীরা।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতারক চক্র এবং চুরি-ছিনতাই, মলম পার্টির প্রবনতা বেড়ে যায়। তাই জানলমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১২ মার্চ) বিকালে মহাখালী বাস টার্মিনালে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন‍্য আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে করনীয় নির্দেশনা সভায় তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত কমিশনার সরোয়ার হোসেন, ডিআইজি সুফিয়ান, মালিক সমিতির সাইফুল ইসলাম, আব্দুল বাতেন, শ্রমিক ফেডারেশনের আব্দুর রহিম বক্স প্রমুখ নেতৃবৃন্দ ।

সভায় এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য মহাখালী, গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়া, সদরঘাট, কমলাপুর স্টেশনসহ ঢাকা নগরীর গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ও ইলেকট্রনিক মনিটরিংয়ের আওতায় আনার আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্তের কথা সকলকে অবহিত করা হয়। ঈদের আগেই জরুরি ভিত্তিতে ঢাকা নগরীতে সকল বাস টার্মিনাল এই মনিটরিং ব্যবস্থার আওতায় আনা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সভায় অজ্ঞান পার্টি, মলম পার্টি, টিকেট কালোবাজারি, যাত্রীর মালামাল চুরি, ছিনতাই , সড়ক দুর্ঘটনা এবং চাঁদাবাজ, ডাকাতি, নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়োজিত মালিক, শ্রমিক, পুলিশের প্রতিনিধিদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com