• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রস্তাবিত বাজেট জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে : এবি পার্টি

প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ১২:৩৫
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ১২:৩৫

97489

প্রস্তাবিত বাজেট জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে : এবি পার্টি

জনতার আওয়াজ ডেস্ক
২০২৪-২৫ অর্থবছরের জন্য সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতাকর্মীরা বিজয় নগরে বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঝটিকা মিছিল বের করে।

তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন ধরিয়ে দেয় এবং নানা স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা ও সিনিয়র সহকারী সদস্যসচিব এ বি এম খালিদ হাসান।

ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, এই সরকার জনসাধারণের ম্যান্ডেট ছাড়াই বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে রয়েছে। বাজেট বাস্তবায়নে তারা বার বার সক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছে। সরকারি অফিসগুলোর অযোগ্যতা এবং জবাবদিহিতার অভাবের কারণে জনসাধারণের অর্থের যাচ্ছেতাই অপচয় হচ্ছে এবং দুর্নীতিবাজদের সিন্ডিকেট গড়ে উঠেছে। তিনি সরকারের পদত্যাগ ও একটি নির্বাচিত সরকার ছাড়া কারও পক্ষে অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় বলে মত ব্যক্ত করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত ডামি সংসদে আজ যে বাজেট উপস্থাপিত হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। কারণ এটা ট্যাক্স ও ঋণের বোঝা বাড়ানোর বাজেট।

তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেট কখনোই জনকল্যাণকর হতে পারে না। তিনি মোবাইল ফোন ও ইন্টারনেট সেবার ওপর ৩৯ শতাংশ সম্পূরক শুল্ক এর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। বৈদ্যুতিক বাতির দাম বাড়ানোর প্রস্তাবের নিন্দা জানিয়ে তিনি বলেন; কয়েক লাখ কোটি টাকার ঋণের ভাবে আমরা এমনিতেই জর্জরিত এই সরকার আবার নতুন করে ২ লাখ কোটি টাকার উপরে ঋণ করার বাজেট দিয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বৃটিশ বেনিয়া গোষ্ঠী যেমনিভাবে আমাদের স্বাধীনতা কুক্ষিগত করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে তেমনি আওয়ামী ডামি সরকার স্বাধীনতার চেতনা বিকিয়ে জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলছে। এই বাজেটে দেশের কৃষক, শ্রমিকসহ মেহনতী ও সাধারণ মানুষের জীবন যাত্রার মানের কোনো পরিবর্তন আনবে না। তাই আমরা ঘৃণাভরে ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করছি।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাজেট প্রস্তাবনা সংবলিত অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন ধরিয়ে দেয় এবং নানা স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com