• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না: সালাউদ্দিন

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৯
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৯

96011 1

ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না: সালাউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমদে বলেছেন, তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্রেই অবস্থান করতে হবে এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা যাবে না। শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে অনিয়ম রোধ করতে সতর্ক থাকার আহ্বান জানান।

সোমবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৫টার সময় একটি নির্বাচনী মিছিল পেকুয়া কবির আহমদ চৌধুরীর বাজার থেকে শুরু হয়ে বানৌজা সড়ক হয়ে পেকুয়া সাকুরপাড় স্টেশন পর্যন্ত পৌঁছায়, যেখানে একটি পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।

মিছিল শেষে পথসভায় সালাউদ্দিন আহমদ ভোটারদের ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “পেকুয়া বাজার থেকে মিছিল শুরু করে দীর্ঘ পথ পায়ে হেঁটে বানৌজা সড়ক হয়ে সাকুরপাড় স্টেশন পর্যন্ত আসা নেতাকর্মীরা ক্লান্ত হলেও, তাদের উদ্দীপনা অসাধারণ।”

নির্বাচনী আচরণবিধি নিয়ে সালাউদ্দিন বলেন, “আগামীকাল রাতের মধ্যেই সব ধরনের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষ হবে। ১০ তারিখ সকাল ৮টার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচারণার সময়সীমা শেষ হয়ে যাবে।”

তিনি বলেন, “গত ১৬–১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার ব্যবহার করতে পারেনি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য নতুন যাত্রা শুরু করবে এবং শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হবে এবং এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আর কখনো রক্ত দিতে হবে না।”

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সালাউদ্দিন আহমদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, ডাক্তার বেলাল হায়দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com