• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির আন্দোলন ও কর্মসূচিতে বাধা এলেই প্রতিরোধ করা হবে: গয়েশ্বর

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ২:০৮
আপডেট: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ২:০৮

96003 4

বিএনপির আন্দোলন ও কর্মসূচিতে বাধা এলেই প্রতিরোধ করা হবে: গয়েশ্বর

বিএনপির আন্দোলন ও কর্মসূচিতে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই কথা বলেন।

গয়েশ্বর বলেন, গণজোয়ার সৃষ্টি হয়েছে সারাদেশে। গণতন্ত্র উদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা আসলেই জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, কর্মসূচি সফল করবে জনগণ। সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে লাভ নেই।

গয়েশ্বর বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না, যেতে পারে না। পথে পথে বাধা আসবেই। বাধা এসেছে, সামনেও আসবে। বাধা অতিক্রম করেই মানুষ অধিকার আদায়ে পথে নেমে আসবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামসহ জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com