• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে: ফখরুল

প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:২৫
আপডেট: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ৩:২৫

বিএনপি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে: ফখরুল

বিএনপি একটি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ডিআরইউতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সম্প্রতি বিএনপি আন্দোলনে খুন হওয়া শহীদদের স্মরণে আয়োজিত এক স্বরণসভায় তিনি এ মন্তব্য করেন। স্বরণসভার আয়োজন করে অর্পণ বাংলাদেশ।

ফখরুল বলেন, ‘এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমার আসতে ইচ্ছে করে না। গত ১৫ বছর ধরে এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা আসি। কষ্ট পাই, পরিবারগুলো কষ্ট পায়। কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি।’

তিনি বলেন, ‘আমাদের চলমান আন্দোলন তো করার কথা না। আমরা আন্দোলন করেছি ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। যারা আমাদের অধিকারগুলো কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল। একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করছিল না। যে কারণে একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি। একটা গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আমাদের দুর্ভাগ্য- সেই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আবারো লড়াই করতে হচ্ছে, প্রাণ দিতে হচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে যে এই পরিস্থিতিতে পড়বে, তা আমরা কখনো ভাবি নি। কেউ ভাবেনি৷ মাঝে মাঝে মনে হয় এ কেমন দেশ আমরা তৈরি করলাম? যে দেশে মানুষের সম্মান থাকবে না, যে দেশের মানুষের প্রাণের কোনো নিশ্চয়তা থাকবে না, বেঁচে থাকবার কোন নিশ্চয়তা থাকবে না, আমি আমার ভোট দিতে পারবো না, সেখানে আমি আমার কথা বলতে পারব না, আমার প্রতি অন্যায় হবে সে কথা বলতে পারব না, আইনজীবীরা কোর্টে পুলিশের হাতে পিটানি খাবেন। সেই দেশটা আমরা চিন্তা করিনি, কোনোদিন ভাবিও নি।’

সুপ্রিমকোর্টে সাংবাদিক ও আইনজীবীদের উপর হামলার প্রসঙ্গ টেন মির্জা ইসলাম আলমগীর বলেন, ‘বিচারপতির কাছে গিয়েছিলেন আমাদের আইনজীবীরা। তিনি বলেছেন ‘আমার যদি কিছু করার থাকে তাহলে আমি করবো।’ তিনি যদি এ কথা বলেন তাহলে কোথায় যাবো আমরা? কার কাছে যাবো আমরা? এদেশের মানুষ কোথায় যাবে?’

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদদের পরিবারদের প্রসঙ্গে বলেন, ‘অনেকে স্বামী হারিয়েছে, বাবা হারিয়েছে, ছেলে হারিয়েছে, ভাই হারিয়েছে৷ মানব সভ্যতার ইতিহাস বলে আত্মত্যাগ কোনদিন বৃথা যাবে না। তাদের রক্তের স্রোত, মায়ের অশ্রু ধারা কোখনো বৃথা যেতে পারে না। লড়াই শুরু করেছি, অধিকার ফিরে পাবার জন্য। আমরা লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য নয়। একটা আধুনিক, কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করছি। মানুষের অধিকার পাওয়ার জন্য লড়াই শুরু করেছে, ন্যায় বিচারের জন্য। এই লড়াই আমরা অনেক দূরে গিয়েছি। প্রতিদিন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে অতি শীঘ্রই এই লড়াই জয়ী হবো।’

অর্পণ বাংলাদেশের চেয়ারম্যান বিথীকা বিনতে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিএনপি ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com