• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি কখনোই মবকে প্রশ্রয় দেয় না : আমিনুল হক

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১২:৫৫
আপডেট: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ১২:৫৫

966656985

বিএনপি কখনোই মবকে প্রশ্রয় দেয় না : আমিনুল হক

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি কখনোই ‘মব’ সংস্কৃতিকে প্রশ্রয় দেয় না, ভবিষ্যতেও দিবে না।

সোমবার (২৩ জুন) দুপুরে রাজধানীর খিলক্ষেতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আমিনুল হক বলেন, স্বৈরাচারের আজ্ঞাবহ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ঘটনাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি মব জাস্টিস করতে চেয়েছিল, কিন্তু বিএনপি এই সংস্কৃতির ঘোর বিরোধী। আমাদের দল আইনের শাসনে বিশ্বাসী এবং সেই ধারাবাহিকতাতেই আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গ্রেফতার হওয়া দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ও আব্দুল আউয়াল রাতের আঁধারে ভোট করে স্বৈরাচারকে ক্ষমতায় বসিয়েছিল। নাটকীয় ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারদের এমপি বানিয়েছিল তারা।

আমিনুল হক বলেন, যারা ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার হরণ করেছে, তাদের প্রতি কোনো মায়াকান্না দেখানোর সুযোগ নেই।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে।

সাধারণ মানুষের ঘরে ঘরে যেতে হবে উল্লেখ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ডোর টু ডোর’ প্রচারণার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সঙ্গে মিশে থাকা আমাদের দায়িত্ব। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেটটি প্রত্যেকের ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, দলের সদস্য নবায়নের ক্ষেত্রে যেন কোনো আওয়ামী লীগের লোক না ঢুকে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নতুন ভালো মানুষদের আমরা দলে স্বাগত জানাবো, তবে পুরাতন ত্যাগীদের মূল্যায়ন অবশ্যই করতে হবে।

চাঁদাবাজি ও দখলদারির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দলের ভেতরে কেউ যদি এমন কাজে জড়িত হয়, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। তিনি বলেন, ৫ আগস্টের পরে যারা বিএনপিতে এসেছে, তাদের একটি অংশ চাঁদাবাজি ও দখলদারিতে লিপ্ত হয়েছে। আমরা চাই, ভালো এবং আদর্শ মানুষ বিএনপিতে আসুক।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, তহিরুল ইসলাম তুহিন, মহানগর উত্তর এর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য এজিএম শামসুল হক, আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন প্রমুখ।

পরে বিকেলে ভাটারায় আরেকটি সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com