• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে: সালাউদ্দিন

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৩:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬ ৩:৩৩

96582 2

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে: সালাউদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনয়ন বঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিএনপি’র বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিয়েছি। অনেক ক্ষেত্রে তাদেরকে ডেকে বোঝানোর চেষ্টা করেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির মত একটা বৃহৎ রাজনৈতিক দলের অনেক প্রার্থী থাকে, যাদের প্রত্যাশা থাকে, হয়তো তারা তাদের প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন পাইনি। কিন্তু বৃহত্তর স্বার্থে সংসদে বহু দলের প্রতিনিধিত্ব রাখতে হয়তো আমরা আমাদের অনেক যোগ্য প্রার্থীকেও বঞ্চিত করে ফেলছি। সুতরাং তাদের মনের কথা আছে, সে ক্ষেত্রে কিছু কিছু বিষয় সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করছি। আশা করি এসব বিষয়ে খুব শীঘ্রই মীমাংসা হয়ে যাবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলে সফরের সময় কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন হবে না জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক আরো বলেন, শহীদদের প্রতি বিলম্ব শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবর জিয়ারত করা এটা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি। এবং আমাদের সেই চেতনা কে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার সেখানে যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোন বিষয় নেই।

তিনি বলেন, আমরা সবাইকে অনুরোধ করব, ২০২৪ সালের অভ্যুত্থানকে যেন প্রশ্নবিদ্ধ না করি। শহীদদের আত্মত্যাগকে যেন আরো মহিমান্বিত করি জাতীয় পর্যায়ে। আমাদের দেশের মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে এবং তার চূড়ান্ত নেতৃত্ব হিসেবে তারেক রহমান যদি গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্প মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এটা এই অভ্যুত্থানকে ধারণ করা হবে। জাতির প্রত্যাশা কে ধারণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com