• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেহেশতের টিকিট বিক্রি বন্ধে সাবেক অ্যাটর্নি জেনারেলের কড়া হুঁশিয়ারি

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:৫৯
আপডেট: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:৫৯

9666329 3

বেহেশতের টিকিট বিক্রি বন্ধে সাবেক অ্যাটর্নি জেনারেলের কড়া হুঁশিয়ারি

ঝিনাইদহ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নির্বাচনি প্রচারণায় ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। ছবি: খবরের কাগজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বেহেশতের টিকিট বিলি বা ধর্মীয় প্রলোভন না দেখাতে নিজের দলের কর্মী-সমর্থকদের সাফ জানিয়ে দিলেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

নির্বাচনি মাঠে যখন ধর্মীয় আবেগকে পুঁজি করার হিড়িক চলছে, ঠিক তখনই এ নির্দেশ দেন তিনি।

শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে নির্বাচনি প্রচারণায় নেমেছিলেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। সেখানে ভোটারদের উপচে পড়া ভিড়ের মাঝে তিনি এক সাহসী ও ব্যতিক্রমী বক্তব্য দেন।

তিনি স্পষ্ট নির্দেশ দেন, ভোটের বিনিময়ে পরকালের টিকিট বা ধর্মীয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া চলবে না। আসাদুজ্জামান বলেন, ভোট হতে হবে উন্নয়নের জন্য, মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য। অতি-উৎসাহী হয়ে কোনো কর্মী যেন ভোটারদের বিভ্রান্ত না করেন, সে বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারি দেন।

তিনি ভোট প্রার্থনা শেষে ভোটারদের আশ্বস্ত করেন, বিজয়ী হলে এই অবহেলিত জনপদের চেহারা বদলে দেওয়া হবে। তার মূল লক্ষ্যগুলো হলো, নির্বাচনি এলাকায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। সাধারণ মানুষের গণতান্ত্রিক ও নাগরিক অধিকার নিশ্চিত করা। ‘‘

আমরা মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয়,’’ পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি।

সাবেক অ্যাটর্নি জেনারেলের এমন বক্তব্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সাধারণ ভোটারদের মধ্যে তার এই স্পষ্ট বক্তব্য ইতিবাচক সাড়া ফেলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com