• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যমুনায় জামায়াতের আমিরসহ চার সদস্যের প্রতিনিধি দল

প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১১:০০
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ১১:০০

963333326

যমুনায় জামায়াতের আমিরসহ চার সদস্যের প্রতিনিধি দল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং সাম্প্রতিক প্রেক্ষাপটে করণীয় বিভিন্ন ইস্যু এ বৈঠকে আলোচনা হতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com