• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবদলের কেন্দ্রীয় কমিটি ভাঙার দাবিতে রাজধানীতে পদবঞ্চিতদের মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ৩:৪৫
আপডেট: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ ৩:৪৫

CCC536B3 4AE0 48CA 8651 1113801FFF67

যুবদলের কেন্দ্রীয় কমিটি ভাঙার দাবিতে রাজধানীতে পদবঞ্চিতদের মিছিল

নিউজ ডেস্ক

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিকে ব্যর্থ, অকার্যকর, নিষ্ক্রিয় আখ্যা দিয়ে তা ভেঙে রাজপথে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিতদের সমন্বয়ে নতুন কমিটির দাবিতে রাজধানীতে মিছিল করেছে যুবদল, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে নয়াপল্টনস্থ চায়না টাউন মার্কেটের সামনে থেকে মিছিল শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করেন তারা।

এ সময় নেতারা বলেন, ২৫০ সদস্যের যুবদলের কমিটিতে অযোগ্য, নিষ্ক্রিয়, পলায়নোন্মুখদের দিয়ে কমিটি করা হয়েছিল। ফলে সরকার পতনের একদফা আন্দোলনে গুটিকয়েক বাদে অধিকাংশ যুবদল নেতাকে রাজপথের কর্মসূচিতে দেখা যায়নি। আন্দোলন চলাকালীন অনেককেই পরিবারের সদস্যদের নিয়ে বিদেশ ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতে দেখা গেছে। ঘোষিত হরতাল অবরোধ কর্মসূচি সফল করার পরিবর্তে অনেকেই নিজ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে কর্মসূচি পালন থেকে দূরে থেকেছে।

তারা আরও দাবি করেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। নির্বাহী কমিটির কোনো সভা ডাকলে সেখানে অধিকাংশ নেতাই উপস্থিত হন না। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে জেলা উপজেলা লেভেলে নিষ্ক্রিয়তা, আর্থিক কেলেঙ্কারির মতো ঘটনা ঘটলেও তার কোনো বিচার হচ্ছে না। এককথায় বর্তমান যুবদলের কমিটি অকার্যকর হয়ে পড়েছে। এমতাবস্থায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি করা সময়ের দাবি।


উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সদস্য সৈয়দ আবেদীন প্রিন্স, আহসানুল্লাহ তুষার।

সমাবেশে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সহসভাপতি তারিক উজ জমান, শোয়াইব খন্দকার, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ, সাবেক সহসাধারণ সম্পাদক মাহবুব শিকদার, আনোয়ার জাহিদ, মেজবাহুল করিম, সাবেক সহসাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, শহিদুল ইসলাম মাসুদ সরকার, কোয়েল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ইয়াক্যব রাজু, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, সাবেক সহক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সাবেক সহসম্পাদক আবু জাফর রিপন, সহআইন সম্পাদক মশিউর রহমান রিয়াদ, সাবেক সদস্য নাজমুল হাই রায়হান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি খন্দকার কাকন, এবাদুল হক পারভেজ, যুবদল নেতা জাহাঙীর আলম খান, রাসেল মিয়া, মহিউদ্দিন সুমন, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি নিজাম হাওলাদার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com