জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনটিকে স্মরণীয় রাখতে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে জাতীয় সংসদ ভবনে এসেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিএনপি থেকে নির্বাচিতদের শপথ পড়ানো হয় সকাল ১০টা ৪২ মিনিটে।
শপথ অনুষ্ঠানে শাড়ি পরে আসেন ডা. জুবাইদা ও জাইমা। এ সময় তাদেরকে বেশ উৎফুল্ল দেখা যায়।












