• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শান্তি সমাবেশ করে লাভ নেই, জনগণ সব বোঝে: নিতাই রায়

প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩ ১:১১
আপডেট: শনিবার, ২০ মে, ২০২৩ ১:১১

910003

শান্তি সমাবেশ করে লাভ নেই, জনগণ সব বোঝে: নিতাই রায়

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে। বিদেশের মাটিতে সুবিধা করতে না পেরে এখন আবোল তাবোল বকছেন। বিএনপি যখন জনগণের ভোট ও ভাতের অধিকার নিয়ে মাঠে আন্দোলন করছেন ঠিক তখন আওয়ামী লীগে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে শান্তি সমাবেশে নামে অশান্তি তৈরি করছে। শান্তি সমাবেশ করে লাভ নেই। জনগণ সব বোঝে। একবার সুযোগ পেলে ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে। বিএনপি আন্দোলনের মধ্যদিয়ে এই সরকারকে হটিয়ে জনতার সরকার গঠন করবে।

শুক্রবার বিকালে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জনসমাবেশের পূর্বে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, এই সরকার ভোট ও গণতন্ত্র নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। জনগণকে তাদের বাঁচার অধিকার থেকে বঞ্চিত করছেন। জনগণের সঙ্গে তামাশা করতে গিয়ে আওয়ামী লীগ আজ তামাশার দলে পরিণত হয়েছে। তাই বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আন্দোলন করে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাফুজ উন নবী ডন, বিএনপি নেত্রী শাহিদা বেগম জোস্না, জেলা বিএনপির আনিছুর রহমান লাকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com