• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের নাশকতা ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগনের অহিংস আন্দোলন চলছে

প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৬
আপডেট: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৬

9777456

সরকারের নাশকতা ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগনের অহিংস আন্দোলন চলছে

নিউজ ডেস্ক
বিরোধী দল কে হবে বিদেশীদের এই প্রশ্নই বলে দেয় এটা নির্বাচন নামে তামাশা মন্তব‌্য ক‌রে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরা ব‌লে‌ছেন, সরকারের এই তামাশা ও নাশকতা ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের অহিংস আন্দোলন চলছে।

বুধবার (২৭ ডিসেম্বর) ‘একতরফা ভোট বর্জন করুন’ এই আহবান নিয়ে মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পরে গণতন্ত্র মঞ্চ তার কর্মী ও নেতৃবৃন্দকে সাথে নিয়ে মগবাজার রেলগেট পর্যন্ত মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করে।

নেতৃবৃন্দ বলেন, সরকার এমন একটি জোরজবরদস্তির ও তামাশার নির্বাচন করছে যে, নির্বাচন হচ্ছে কিন্তু সরকার কে হবে, কেউ জিজ্ঞাসা করেনা। সকল দিক থেকে প্রশ্ন উঠেছে- জিজ্ঞাসা উঠেছে, বিরোধী দল কে হবে? এই তামাশায় আসলে মানুষ অংশ নিবেনা। জনগণের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, যারা তথাকথিত নির্বাচনের নামে আমাদের ভোট কেড়ে নিচ্ছে- তাদের অসহযোগিতা করুন।

যে সরকার ভোটের উপর দাঁড়িয়ে নেই, তাদের সহযোগিতা করার কোন দায় বাংলাদেশের মানুষের নেই। ৭ তারিখ তামাশার ভোট বর্জন করে মানুষ তাদের সমুচিত জবাব দিবে। নেতৃবৃন্দ বলেন, সরকারের নাশকতার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ অসহযোগিতার মধ্য দিয়ে অহিংস আন্দোলন করছে।

নেতৃবৃন্দ আরো বলেন, সব বিরোধী মতকে উপেক্ষা করে সরকার তাদের ভাগ-বাটোয়ারার নির্বাচন আয়োজন করছে। রাষ্ট্র পরিচালনায় যদি জনগণের অংশগ্রহণ না থাকে, প্রতিনধিত্ব না থাকে, তাহলে সেই সরকারকে সহযোগিতা করার নৈতিক কারণ জনগনের নাই। সরকার তাদের নির্বাচন নামক খেলাতে অংশ নিতে বাধ্য করতে বিভিন্ন অঞ্চলে ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, দুস্থ ভাতা কার্ড জমা নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করছে। দেশের ৮০-৮৫ ভাগ মানুষ ইতিমধ্যেই এই তামাশার নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু। সভা পরিচালনা করেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হাসান, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া ও ভাসানী অনুসারী পরিষদ এর যুগ্ন আহবায়ক ড. আবু ইউসুফ সেলিম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com