• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছেন : নজরুল ইসলাম খান

প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ১০:০৭
আপডেট: শনিবার, ১৬ মার্চ, ২০২৪ ১০:০৭

সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছেন : নজরুল ইসলাম খান

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই, নিরাপদে বেঁচে থাকার অধিকার নেই। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস চলছে। এখন তাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মতো কথা বলছেন।

শনিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর উত্তর বিএনপির রূপনগর ও পল্লবী এলাকার ২ ও ৯১ নম্বর ওয়ার্ড আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ৭১টি ওয়ার্ডের মধ্যে এদিন ৮টি ওয়ার্ডে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য ইফতারে সংগঠনের সদস্য সচিব আমিনুল হক উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিত। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে রেখে ডামি প্রার্থী আর ডামি ভোটারদের দিয়ে ডামি নির্বাচন করে ডামি সরকার গঠন করেছে এই আওয়ামী লীগ। যারা গরিব মানুষের সম্পদ লুট করে পাচার করেছে জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, বিএনপির আন্দোলন চলছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন বিজয় আসবেই। এই ডামি সরকারের বিরুদ্ধে বিএনপির লড়াই অব্যাহত থাকবে। জনরোষে পতন হবে ক্ষমতাসীনদের।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আজও ভোট ও ভাতের অধিকারের জন্য যুদ্ধ করতে হচ্ছে। বিগত ৭ জানুয়ারির নির্বাচন ছিল ডামি নির্বাচন। দেশের মানুষ দেখেছে ২ শতাংশ মানুষও এ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যায়নি। এমনকি আওয়ামী লীগের লোকজনও ভোট দেয়নি। এ নির্বাচন পৃথিবীর কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি। এ নির্বাচন দেশে ও সারা বিশ্বের মানুষ প্রত্যাখ্যান করেছে। দেশের গণতন্ত্র, জনগণের ভোট ও ভাতের অধিকার ও কথা বলার অধিকার না ফিরিয়ে আনা পর্যন্ত এক দফার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ড. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান চেয়ারম্যান, আক্তার হোসেনসহ সংগঠন ও থানা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com