• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারা দেশে জামায়াতের গণমিছিলে আহত শতাধিক, আটক দুই শতাধিক

প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:৩১
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:৩১

9660022 1

সারা দেশে জামায়াতের গণমিছিলে আহত শতাধিক, আটক দুই শতাধিক

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠাসহ ১০ দফা এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মুক্তি দাবিতে আজ শনিবার ঢাকা বাদে সারা দেশে পূর্ব ঘোষিত গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে নোয়াখালীতে জামায়াতের মিছিলে পুলিশের গুলিতে একজন চোখে আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে জামায়াত। শনিবার গণমিছিলে দেশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর গুলি, হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমিছিল করার সময় রংপুর জেলায় ২ জন, লালমনিরহাটে ৪ জন, জয়পুরহাটে ১২ জন, নাটোরে ৮ জন, বাগেরহাটে ১৯ জন (আহত ৩ জন), সাতক্ষীরায় ১৬ জন, কিশোরগঞ্জে ৬ জন, টাঙ্গাইলে ৭ জন, মানিকগঞ্জে ২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩ জন, চাঁদপুরে ১২ জন, নোয়াখালীতে ১৮ জন (আহত ২০ জন), চট্টগ্রাম মহানগরী ১২ জন, সুনামগঞ্জে ৫ জনসহ বিভিন্ন স্থানে প্রায় শতাধিক নেতাকর্মীকে আহত এবং প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এক প্রতিবাদ বার্তায় জামায়াত জানায়, জামায়াত ঘোষিত ১০ দফা দাবির ভিত্তিতে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে দেশের সব বিভাগীয় শহর ও জেলায় জেলায় যুগপৎ গণআন্দোলনের কর্মসূচি পালিত হয়েছে। নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিল চলাকালে দেশের বিভিন্ন স্থানে পুলিশ বিনা উস্কানিতে গুলি ও হামলা চালায় এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। নোয়াখালীতে পুলিশ বিনা উস্কানিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ মিছিলে পৈশাচিকভাবে গুলি চালিয়ে ৩০ জন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে এবং জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমাদসহ ২০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলা বন্ধ ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

চট্টগ্রাম ব্যুরো জানায়, জামায়াতে ইসলামীর মিছিল থেকে আজ শনিবার পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন কালবেলাকে বলেন, জামায়াত মিছিল বের করে নাশকতা করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও নগর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com