• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ নিয়ে যা বলছে ডিএমপি

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ১২:৪৩
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ১২:৪৩

9666320 5

সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ নিয়ে যা বলছে ডিএমপি

নিউজ ডেস্ক
রাজধানীর নয়া পল্টনের পরিবর্তে আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।

এ বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

রোববার দিবাগত রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি সদর দফতরের যুগ্ম-কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারবে। তবে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

বিপ্লব কুমার সরকার বলেন, রাজনৈতিক দলের সভা-সমাবেশে নিষেধ নেই। তবে সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য সমাবেশে দেয়া যাবে না।

এর আগে শনিবার (২৯ জুলাই) ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জনসমাবেশের ঘোষণা দেয় বিএনপি।

নয়াপল্টনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। পরে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করার কথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com