• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বৈরাচারের পতনের পর হাসপাতালে হামলা রুটিনে পরিণত হয়েছে: ডা. রফিক

প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০২
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০২

978596 2 1

স্বৈরাচারের পতনের পর হাসপাতালে হামলা রুটিনে পরিণত হয়েছে: ডা. রফিক

জনতার আওয়াজ ডেস্ক
স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর হাসপাতালে হামলা রুটিনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

রবিবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

ডা. রফিকুল বলেন, ডাক্তার ও চিকিৎসা দেওয়া কর্মচারী-কর্মকর্তাদের উপর হামলা হওয়া একটা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর রুটিন করে হাসপাতালে হামলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনা ঘটল গত শনিবার। একজন শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার সাইফা মোহসেনা প্রিমাকে শারিরীকভাবে লাঞ্চিত করেন রোগীর স্বজনরা। একই সময় ইন্টার্ন চিকিৎসক, নার্স ও অন্যান্য সংশ্লিষ্টরাও লাঞ্চিত হন ও রোগীর স্বজনদের তাণ্ডবে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। একজন নারী চিকিৎসককে এভাবে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বলেন, কোনো রোগীর মৃত্যুই কাম্য নয় এবং একজন চিকিৎসক তার সর্বোচ্চ দিয়ে রোগীকে বাঁচানোর চেষ্টা করে তারপরও এরকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে যা গভীর উদ্বেগের।

তিনি বলেন, বারবার দাবি ও আন্দোলনের পরও চিকিৎসক ও হাসপাতালের নিরাপত্তা বিধানে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্টরা। এর দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।

ডা. রফিক অবিলম্বে চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে জড়িত সবার নিরাপত্তার দাবি জানান এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অতিসত্বর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে রোগী ও চিকিৎসা বান্ধব স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন ও তার যথাযথ প্রয়োগের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com