• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করুন : ডাঃ ইরান

প্রকাশ: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৬:৪৩
আপডেট: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ৬:৪৩

9665241 2

১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করুন : ডাঃ ইরান

জনগণের মুক্তির জন্য বিএনপি আহুত ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করতে ছাত্র-যুবসমাজের প্রতি আহবান জানিয়েছেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে মেজর জলিল মিলনায়তনে সন্ত্রাস ও নৈরাজমুক্ত শিক্ষাঙ্গনের দাবীতে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, শেখ হাসিনার পতন ছাড়া গণতন্ত্র ভোটাধিকার ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার বিগত ১৫ বছরে দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশে দুর্ভিক্ষময় পরিস্থিতি সৃষ্টি করেছে। আইনের শাসন না থাকায় বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আইনশৃংখলা বাহিনীকে বিরোধী শক্তি নিধনে ব্যবহার করায় শৃংখলা ভেঙ্গে পড়েছে। সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতা-কর্মীদের সীমাহিন দুর্নীতি লুটপাটের কারণে বাংলাদেশ আজ ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তিবানিজ্যের কারণে দেশে শিক্ষাঙ্গন গুলোতে শিক্ষার পরিবেশ নেই। ক্যাম্পাসগুলো ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান না থাকায় ডাকসু-সহ দেশের ছাত্রসংসদগুলো অকার্যকর হয়ে পড়েছে। ছাত্রলীগ-যুবলীগকে এখন শেখ হাসিনার অবৈধ ক্ষমতা রক্ষার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। তারা বিগত ১৫ বছরে ছাত্রসমাজের কল্যাণে কোনো ভুমিকা পালন করতে পারেনি। তাই দেশের সকল ছাত্র-যুবসমাজকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শামিল হতে হবে।

ছাত্রমিশন সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় কর্মসুচীতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, যুবমিশনের সদস্য সচিব মোঃ শওকত চৌধুরী, ছাত্রমিশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক রাহেল হাসান আনোয়ার, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com