• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৪ নয় ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি

প্রকাশ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ২:২৪
আপডেট: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ২:২৪

9601 15

২৪ নয় ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি

পূর্ব ঘোষিত ১০ দফা দাবিতে আগামী ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিলের যে কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি, সেই তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ২৪ ডিসেম্বরের পরিবর্তে ঢাকায় ৩০ ডিসেম্বর গণমিছিল অনুষ্ঠিত হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নজরুল ইসলাম খান।

গণমিছিলের তারিখ পরিবর্তনের ব্যাখায় বিএনপির এই নেতা বলেন, ‘যেহেতু বিএনপির সংঘাত চায় না। শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় সংকটে সমাধান চায়। একই সঙ্গে যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের দলীয় কাউন্সিলের কারণে গণমিছিল কর্মসূচি পরিবর্তনের প্রত্যাশা করেছেন এবং আহ্বান জানিয়েছেন। সেহেতু আমরাও রাজনৈতিক দল হিসেবে আচরণ করতে চাই।’

তিনি বলেন, ‘১০ দফা দাবি আদায় ২৪ শে ডিসেম্বর গণ মিছিল কর্মসূচি যে ঘোষণা দেওয়া হয়েছিল। ওই দিন এই কর্মসূচি ঢাকায় করব না। তবে সারাদেশের মহানগর ও জেলায় ওই দিনই কর্মসূচী অনুষ্ঠিত হবে। ঢাকায় এই কর্মসূচি ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।’

৩০ ডিসেম্বর কর্মসূচির নতুন তারিখ ঠিক করা নিয়েও একটা ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, ‘অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যথাযথ নির্বাচন দাবি আদায়ের যে লড়াই, সেজন্য জনগণকে ৩০ ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়াও গুরুত্বপূর্ণ। কারণ ২০১৮ সালের এই দিনে সরকার দিনের ভোট রাতে অনুষ্ঠিত করে ক্ষমতায় এসেছে।’

এই লড়াইয়ে অনেক রাজনৈতিক দল যুক্ত হবেন তাদের মধ্যে অনেকেই একই দিন কর্মসূচি ঘোষণা করেছেন। এজন্য সে সকল দলকে ধন্যবাদ জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব হবে।’

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বিএনপিকে দাওয়াত দেওয়া হলে সেই কর্মসূচি অংশ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম খান বলেন, ‘রাজনীতিতে যদি বলে কোন শব্দ নেই। যদি দাওয়াত দেওয়া হয় সে বিষয়ে দলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com