• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে তুহিন মালিকের আবেগঘন পোস্ট

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৩:১০
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৩:১০

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে তুহিন মালিকের আবেগঘন পোস্ট

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিন রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সৈনিকের হাতে নিহত হন তিনি। তখন ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়কের বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। বিশেষ এই দিনটি নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালন করছে বিএনপি।

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও চিন্তাবিদ ড. তুহিন মালিক।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তিনি লিখেছেন, ‘বহু মত, বহু দল, বহু ধর্ম, বহু সংস্কৃতির বাংলাদেশকে একক জাতীয়তাবাদের ছাতায় নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধিপত্যবাদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে শীর উঁচু করে, চোখে চোখ রেখে, জাতিকে নিজের অধিকার আদায়ের সংগ্রাম করতে শিখিয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘গোলামীর শিকলকে গুড়িয়ে দিয়ে সার্ক গঠনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উদীয়মান নতুন এক নেতৃত্ব উপহার দিয়েছেন স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম।’

তুহিন মালিক আরও লিখেছেন, ‘এক দলীয় শাসনের পরিবর্তে জিয়াউর রহমান হলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জনক। উদারনৈতিক মধ্যপন্থি বহুদলীয় গণতন্ত্রের দল বিএনপির প্রতিষ্ঠাতা। বাংলাদেশি ও মুসলিম জাতীয়তাবাদের মহানায়ক।’

জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি লিখেছেন, ‘সেকারণেই জিয়াউর রহমানকে দলীয়করণ বা বাণিজ‍্যিকরণ করার প্রয়োজন হয়নি। হাজারো মূর্তি তৈরি করে অমর করার প্রয়োজন হয়নি। আইন পাশ করে বাধ্যতামূলক শ্রদ্ধা জানানোর প্রয়োজন হয়নি। সেকারণেই উনি সকল দল মতের ঊর্ধ্বে সবারই শহীদ জিয়া। স্বীয় কীর্তিতে অমর ইতিহাসের মহানায়ক।’

পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘আজ ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী। আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com