• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবরোধের শেষ দিনে সিলেট মহানগর বিএনপির মিছিল

প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৪
আপডেট: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৪

985696

অবরোধের শেষ দিনে সিলেট মহানগর বিএনপির মিছিল

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ‘সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতাসীনদের বিজয়ী করার মিশন বাস্তবায়ন করছে। জাতি তাদের এই ষড়যন্ত্র সফল হতে দিবেনা। নিরপেক্ষ সরকার ছাড়া কথিত ভোটে কোন দেশপ্রেমিক জনতা অংশগ্রহণ করবেনা। ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে দেশপ্রেমিক জনতা বিএনপি আহুত টানা ৪৮ ঘন্টার অবরোধ সফলের মাধ্যমে কথিত প্রহসনের তফসিল ও বাকশালী সরকারকে প্রত্যাখ্যান করেছে।’

তিনি সোমবার দুপুরে বিএনপি আহুত ৯ম দফার টানা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে পিকেটিং পরবর্তী মিছিল সমাবেশে উপরোক্ত কথা বলেন।

নগরীর মিরের ময়দান এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, বিএনপি নেতা নাদির খান, মঞ্জুরুল হোসেন মঞ্জু, সবুর আহমদ, আব্দুল মালিক শেকু, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, যুবদল নেতা আলী আহমদ আলম, বিএনপি নেতা ফরহাদ আহমদ, সালেক আহমদ, ইফতেখার আহমদ পাবেল ও আব্দুল মুমিন প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com