• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ওসমানী বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক

প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ১২:২৫
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ ১২:২৫

966666329

ওসমানী বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতা আটক

জনতার আওয়াজ ডেস্ক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ওসমানী বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ এবং প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। আবদুর রহমান জামিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট শাখারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও সৈয়দ শামীমের সন্ধ্যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ২৩৫) ওসমানী বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। তারা ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশনের সময় তাদেরকে আটকে দেওয়া হয়। বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। তাদেরকে রেখে বিমানের ফ্লাইটটি ওসমানী বিমানবন্দর থেকে ৭টা ৩২ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘তাদেরকে কোতোয়ালী থানায় আনা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com