• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফুলতলী মসলকের সমর্থনে এমরান চৌধুরীর পথ সুগম

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৬
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:১৬

9659850

ফুলতলী মসলকের সমর্থনে এমরান চৌধুরীর পথ সুগম

বিয়ানীবাজার প্রতিনিধি

ছবি :সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করার অঙ্গীকার করেছে ধর্মভিত্তিক সংগঠন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম। স্থানীয়রা সাধারণভাবে এই সংগঠনগুলোকে ‘ফুলতলী মসলক’ নামে চেনে।

বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা এলাকার দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত নেতারা বলেন, বিয়ানীবাজার–গোলাপগঞ্জ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব অপরিহার্য। সেই বিবেচনায় ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানানো হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, “এডভোকেট এমরান আহমদ চৌধুরী এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গতি আসবে।”

বিএনপির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অন্যদিকে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামের পক্ষে বক্তব্য রাখেন আল ইসলাহর সংগঠক আব্দুর রহমান নিজামী, উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক গৌছ উদ্দিন, পৌর সভাপতি হাজী বদরুল ইসলাম, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি হাফিজ জফরুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর, পৌর সভাপতি রিফাত আহমদ এবং কলেজ সভাপতি মফিজ উদ্দিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com