• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ৭:১৭
আপডেট: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ৭:১৭

9660027 1

ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশে আজ খাদ্য সংকট, নিত্যপণ্যের দাম হুহু করে বৃদ্ধি পাচ্ছে। এর মুল কারণ হচ্ছে রিজার্ভ সংকট। নিত্যপণ্যের অনেক দ্রব্যই আমদানী নির্ভর, কিন্তু দেশে রিজার্ভের অভাবে ব্যাংকগুলো আমদানির জন্য এলসি খুলতে পারছে না। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে, লুটপাট করেছে, টাকা পাচার করে বাংলাদেশকে দেউলিয়া করে ফেলেছে, ব্যাংক লুট করে ব্যাংককে দেউলিয়া করে ফেলেছে। আওয়ামী লীগ দেশকে চরম সংকটের দিকে ঠেলে দিয়েছে। সরকার দলের নেতারা যে পরিমাণ টাকা চুরি করেছে তা ফেরত আনতে পারলে দেশে অনেকগুলি বাজেট করা যাবে, রিজার্ভ সংকট থাকবে না। দেশের মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়, এই সরকার থেকে দেশের মানুষ মুক্তি চায়। আমরা জানি, কোনো স্বৈরাচারী সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়ে না। সেখানে প্রয়োজন হয় আন্দোলন-সংগ্রামের। তাই ঐক্যবদ্ধভাবে চুড়ান্ত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

আজ বুধবার বিকেলে আগামী ১৯ নভেম্বর সিলেটের জৈন্তাপুর বাজারে বিভাগীয় গণসমাবেশ সফল করতে জৈন্তাপুর উপজেলা বিএনপি আয়োজিত গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই চলমান আন্দোলন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এই আন্দোলন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। এই আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির আন্দোলন, এই আন্দোন দেশনায়ক তারেক রহমানকে নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনার আন্দোলন, এই আন্দোলন জনতার আন্দোলন। তাই আগামী ১৯ নভেম্বর সবাইকে ঐক্যবদ্ধ ভাবে যার যার অবস্থান থেকে গণসমাবেশে যোগদান কতে হবে। গণসমাবেশের দিন পুরো সিলেট শহর হবে মিছিল ও সমাবেশের নগরী।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ লাগামহীন লুটপাট আর দুর্ণীতির কারনে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা দেশের মানুষেকে শান্তিতে বাঁচতেও দিচ্ছে না। তাই দেশের জনগণ আজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। সারাদেশের ন্যায় আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে চুড়ান্ত বার্তা দিতে হবে। সিলেটের বিভাগীয় গণসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, জেলা বিএনপি নেতা শামীম আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট সাঈদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হোসেন আজিজ, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলাম বাহার, বিএনপি নেতা আব্দুল আহাদ, মামুনুর রশিদ, আবুল কাশেম, গোলাম কুদ্দুস কামরুল, আব্দুল জলিল প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com