• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মণিপুরী সম্প্রদায়ের মাঝে আবেগপ্রবণ আরিফ

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৮
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৮

960000254

মণিপুরী সম্প্রদায়ের মাঝে আবেগপ্রবণ আরিফ

প্রেস বিজ্ঞপ্তি
সংগৃহিত

“মণিপুরী সম্প্রদায়ের লোকজনকে দেখলে ইমোশনাল হয়ে যাই। খারাপ রাস্তা, চিপা গলি মাড়িয়ে এখানে এসে এদের চেহারা দেখে মনটা ভালো হয়ে গেছে। কারণ, মণিপুরী সম্প্রদায়ের এই মা-বোনেরা বিপদে আমার পাশে ছিলেন। আমি যখন দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হই, তখন সবাই মনে করেছিলেন আমি ফেইল। কারণ সবকিছু দখল হয়ে গেছে। তখন আমার মণিপুরী সম্প্রদায়ের লোকজন ভোটকেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কেউ যখন আমাকে দেখতে যেতনা ভয়ে, তখন আমার মণিপুরী ভাই-বোনেরা দেখতে যেত। কাজেই, এদের ঋণ আমি ভুলবো না। আমি সৃষ্টিকর্তার কাছে তাদের মঙ্গল কামনা করি। গতকাল খাসিয়াপুঞ্জিতে গিয়েছিলাম, সেখানেও ওদের ভালোবাসা পেয়েছি। এরা আমার পরিবারের সদস্যের মতো। আমি এদেরকে দেখে রাখবো।”

সিলেট-৪ আসনের বিএনপি ও জমিয়ত জোটের প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার সকালে কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নের মণিপুরী বস্তিতে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, “আমাকে আপনারা আশির্বাদ করবেন, দোয়া করবেন। মসজিদ-মন্দিরের বিষয়ে আমাকে বলা লাগবে না। আপনারা জায়গা দিন, এখানে শ্মশানঘাট হবে। আসারপথে দেখছি এখানে একটি মসজিদ, সেটার সংস্কার করা হবে। আর আপনারা বেড়া দিয়ে রাস্তা ছোট করে ফেলেছেন, রাস্তাগুলো বড় করতে হবে। যাতে গাড়ি নিয়ে চলাচল করা যায়।”

উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ এর সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে’র পরিচালনায় পথসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমেদ ফরহাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, শ্রী কৃঞ্চ ধন সিংহ, শ্রী সুরেন সিংহ, শ্রী সঞ্চিত সিংহসহ অনেকে।

এর আগে আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার সকাল ১১টায় উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরাগ নতুনবাজারে পথসভা করেন। মণিপুরী বস্তিতে পথসভা শেষে তুরং ছড়ায় পথসভা করেন। বিকেলে চরারবাজার, দয়ারবাজার, টুকেরবাজার এবং সবশেষে খাগাইলবাজারে নির্বাচনী জনসভায় বক্তৃতা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com