• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা

প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৯:১৪
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৯:১৪

9666989

সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে।

২০০১ সালের দাখিল পরীক্ষার্থীদেও উদ্যোগে শনিবার সকাল ১১টায় মাদ্রাসার হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষক তৈয়বুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ আ ক ম আ. আজিজ, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন সিরাজী, অবসরপ্রাপ্ত প্রভাষক, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবসহ আরও অনেকে।

২০০১ দাখিল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাব.রেজিস্ট্রার আ. সালাম।

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের মানপত্র, ক্রেস্টসহ অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com