• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

জনপ্রিয় মার্কিন পপতারকা টেইলর সুইফটের ‘পেশেন্ট জিরো’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৪
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৪

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
জনপ্রিয় মার্কিন পপতারকা টেইলর সুইফটের নতুন গান নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। আগামী শুক্রবার সব ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিঙ্গেল ‘পেশেন্ট জিরো’।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী এ তারকা নিজেই ভক্তদের এই সুখবর জানিয়েছেন। টেইলর সুইফট লেখেন, আমি অধীর আগ্রহে আপনাদের জানানোর জন্য অপেক্ষা করছিলাম যে আমার একেবারে নতুন সিঙ্গেল ‘পেশেন্ট জিরো’ ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।
গানটির মুক্তি উপলক্ষে সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিশেষ প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে সীমিত সময়ের জন্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এর তিনটি লিমিটেড এডিশন সিডি অর্ডার করা যাবে। প্রি-অর্ডার করা সিডিগুলো আগামী ১৩ অক্টোবর থেকে ক্রেতাদের কাছে পাঠানো শুরু হবে। তবে গানটির বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনই বিশেষ কিছু প্রকাশ করেননি এই গায়িকা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম