• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের পরঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৬
আপডেট: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৬

 

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের পর এবার ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন। বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন বলেন, তাঁর মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি মেয়ের হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাংগা গ্রামের বাসিন্দা। গত ১৩ মার্চ ২০২৫ তারিখে সে নিখোঁজ হয়। দীর্ঘ ১৮ মাস ধরে নিঝুমের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।অবশেষে তদন্তের মাধ্যমে পুলিশ নিঝুমকে অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে জানা গেছে।সাংবাদিক সম্মেলনে নিঝুমের মা বলেন, দীর্ঘদিন ধরে মেয়ের সন্ধান না পেয়ে তারা চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। মেয়েকে হারানোর শোক আজও কাটেনি। তিনি দ্রুত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনো মা-বাবার সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়। নিঝুম হত্যার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরে পাবে। সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম