• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৩:৫৫
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৩:৫৫

রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ
 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিম গ্রুপের একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইপাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসানকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে পুলিশ চারজন আহত হওয়ার কথা জানালেও সিম গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম একজন শ্রমিক দগ্ধ হওয়ার কথা জানিয়েছেন।

প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে একজন শ্রমিক দগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম