• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

হিরো আলমকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ৮:০৬
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ৮:০৬

 

মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হিরো আলম। সোমবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি জিডি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি নম্বর থেকে ফোন করে হিরো আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জিডি করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

থানার সামনে সাংবাদিকদের হিরো আলম জানান, তাকে তিনবার ফোন করে হুমকি দেওয়া হয়েছে। ফোনে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে, কেন তিনি ফোন করা ব্যক্তির ভাইয়ের বিরুদ্ধে ডিবির কাছে অভিযোগ করেছেন। ৭ দিনের মধ্যে তাকে ‘শিক্ষা দেবে’ বলেও ফোনে উল্লেখ করা হয় বলে তিনি জানান।

এদিকে, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলা মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন সজল, প্রিন্স, সাহেব আলী, শোয়েব ও বায়েজিদ। এ মামলায় এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম