• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

অবশেষে ঢাকায় ফিরল বাংলাদেশ ফুটবল দল

প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১১:০৮
আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১১:০৮

 

স্পোর্টস ডেস্ক

আজ বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে ভারতের ইন্ডিগোর ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে যায়। কলকাতা থেকে সেই ফ্লাইট পুনরায় আবারও ঢাকায় এসে পৌঁছেছে সন্ধ্যা পৌনে আটটার পর।

ঢাকায় বিকেল থেকে বেশ ঝড়-বৃষ্টি হয়েছে। এতে বাংলাদেশ অ-১৯ দলের ফ্লাইটটি অবতরণ করতে পারেনি। কলকাতায় ফিরে গেলে একটা উৎকণ্ঠার সৃষ্টি হয়। অনিশ্চয়তা ছিল বাংলাদেশ দল আবার কখন রওনা হবে। তবে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি।

সন্ধ্যা সাতটার একটু আগে আবারও কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। ঢাকা থেকে জরুরি অবতরণের পর বাংলাদেশ দলের ফুটবলাররা কলকাতায় বিমানের মধ্যেই অপেক্ষা করছিলেন।

সাফ অ-১৯ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল ভারতের অরুণাচল প্রদেশে গিয়েছিল। গত পরশু সেখানে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হেরে রানার্সআপ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর গতকাল বাংলাদেশ দল অরুণাচল থেকে কলকাতায় আসে। আজ বিকেলে কলকাতা থেকে ঢাকায় আসার পথে বাধে বিপত্তি। অবশেষে ঢাকায় পৌঁছাল বাংলাদেশ দল। সেখান থেকে তারা সরাসরি বাফুফে ভবনে আসবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম