• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আগামীকাল শুক্রবার সমমনা কোন দল কোথায় সমাবেশ করবে

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৮:১৫
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ৮:১৫

 

নিউজ ডেস্ক

বিএনপি ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামীকাল শুক্রবার মহসমাবেশ করবে সমমনা দলগুলো। দুপুর ২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্য়লয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি।

শরিক দলগুলোর সমাবেশস্থল ও সময়-

মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হবে।

পল্টনের কালভার্ট রোডে কেন্দ্রীয় কার্যলয়ের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে গণঅধিকার পরিষদ (নুর)। বিকেল ৩টায় ১২ দলীয় জোট সমাবেশ করবে বিজয় নগর পানির ট্যাংকির সামনে। বেলা ১১টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে সম্মেলন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

গণফোরাম ও পিপলস পার্টি সমাবেশ করবে মতিঝিল নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে। বিকেল ৩টায় এ সমাবেশ হবে। বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (ডক্টর রেজা) সমাবেশ করবে জাতীয় প্রেস ক্লাবের সামনে। কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে বিকেল ৩টায় সমাবেশ করবে এলডিপি।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য। বিকেল ৩টায় লেবার পার্টি করবে বিজয়নগর পানির ট্যাংকির পাশে।

মালিবাগ মোড় হোসাফ টাওয়ার সংলগ্ন স্থানে সমাবেশ করবে এনডিএম। বিকেল ৩টায় সমাবেশ শুরু হবে। সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে জাতীয়তা সমমনা পেশাজীবি জোট।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম