• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আমি খুশি হব রাসেল সঙ্গে আবারও দেখা হলে: সানি লিওন

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৯:৪৬
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৯:৪৬

 

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী সানি লিওনি বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখে সংসার কাটালেও একসময় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্কে ছিলেন। ভারতে আসার আগে যুক্তরাষ্ট্রে থাকাকালীন রাসেলের সঙ্গে প্রেম করেন সানি।

বিচ্ছেদের পর সানিকে নিয়ে নিজের কমেডি শো’তে প্রায়ই ঠাট্টা, মশকরা করে থাকেন রাসেল। বিষয়গুলো দেখেছেন এই অভিনেত্রী নিজেও।

এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। আমি জানি না এখনো ও সেগুলো করে থাকে কি না। তবে আমার খারাপ লাগেনি। ওর যা ইচ্ছা ও বলতে পারে, আমার সমস্যা নেই।
যদি সেটা শুনে মানুষ হাসে, তাহলে ঠিক আছে, তারা হাসুক। আমার অসুবিধা নেই।’

তিনি বলেন, খুব অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন তারা। অভিনেত্রীর ভাষ্য, ‘ওই সম্পর্কে জড়ানোটা আমার বড় ভুল ছিল।

এই অভিনেত্রী আরো বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু ছিলাম, একসঙ্গে অনেক মজা করেছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় গিয়েছি, যেখানে ও থাকত নিজের শোর কারণে। আমরা দেখা করতাম, মজা করতাম, একসঙ্গে ড্রিঙ্ক করতাম, ঘুরতাম। এককথায় পাগলামি চলত আমাদের। হঠাৎ করে ওকে ডেট করে সবটাই ঘটে গেল।

কোনো তিক্ততা নেই সানির মনে। তিনি যোগ করেন, ‘আমি তো খুশি হব ওর সঙ্গে আবারও দেখা হলে। ও নিজের স্ট্যান্ড আপে আমাকে নিয়ে আজেবাজে কথা বললেও অসুবিধা নেই’।

প্লে-বয় ম্যাগাজিনের প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিনের বন্ধু কমেডিয়ান রাসেল পিটার্স-এর সঙ্গে প্রেম করেন সানি। এরপর সেই সম্পর্ক ভাঙনের পর ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর।

ড্যানিয়েলের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর রাসেলের সঙ্গে বন্ধুত্বের ইতি টানেন সানি। বছরখানেকের মধ্যেই ড্যানিয়েলকে বিয়ে করেন তিনি। এরপর স্বামী ও সন্তান নিয়ে বর্তমানে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন সানি।

সানির সর্বশেষ চলচ্চিত্র ‘কেনেডি’ সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হয়েছে। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ক্রাইম থ্রিলারে রাহুল ভাটের সঙ্গে অভিনয় করেছেন সানি। সিনেমাটি ভারতে কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম